Friday, 23 January 2026

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

 নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা সবাই অক্ষত আছেন। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তাঁরা পরীবাগ এলাকায় চলে যান।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথম আলোকে বলেন, ‘রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা করছিলাম। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি ও পরে ডিম নিক্ষেপ করা হয়।’

কারও নাম উল্লেখ না করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত।

’২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সে জায়গা থেকে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর আসনে প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

No comments:

Post a Comment

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

  নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়...